কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে: ডিএসসিসি প্রশাসক
কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজ করছেন, ৫ বছর এভাবে কাজ হলে তাহলে বিরোধী দলের বলার কিছু থাকবে না। তাই তারা সরকারকে কাজ করতে দেয় না, বাধা তৈরি করে। রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না; নদী, খাল, ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কার রাখার পাশাপাশি সামাজিকভাবে পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ পৃথিবী উপহার দিতে সবাইকে এই আন্দোলনে যুক্ত হতে আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগ থেকেই পরিবেশ সুরক্ষায় বেশি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে আসছেন। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, সুন্দরবন যেমন ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ থেকে উপকূলকে রক্ষা করে, তেমনি সারা দেশে ব্যাপকভা
কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে কাজ করছেন, ৫ বছর এভাবে কাজ হলে তাহলে বিরোধী দলের বলার কিছু থাকবে না। তাই তারা সরকারকে কাজ করতে দেয় না, বাধা তৈরি করে।
রোববার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগালেই হবে না; নদী, খাল, ড্রেন ও রাস্তাঘাট পরিষ্কার রাখার পাশাপাশি সামাজিকভাবে পরিবেশ আন্দোলন গড়ে তুলতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ পৃথিবী উপহার দিতে সবাইকে এই আন্দোলনে যুক্ত হতে আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার আগ থেকেই পরিবেশ সুরক্ষায় বেশি করে গাছ লাগানোর তাগিদ দিয়ে আসছেন। আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে প্রশাসক বলেন, সুন্দরবন যেমন ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ থেকে উপকূলকে রক্ষা করে, তেমনি সারা দেশে ব্যাপকভাবে গাছ লাগানো হলে তা পরিবেশের ভারসাম্য রক্ষায় বড় ভূমিকা রাখবে। এ সময় তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং রাজনৈতিক নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানোর তাগিদ দেন।
পরিচ্ছন্নতা ও নদী সুরক্ষার ওপর জোর দিয়ে প্রশাসক জানান, বুড়িগঙ্গা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে আগামী শুষ্ক মৌসুমে নদী চ্যানেল খননের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ড্রেন ও নদীতে পলিথিন বা বর্জ্য না ফেলার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানান। এ ছাড়া পরিবেশ সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কামরাঙ্গীরচরের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশের সুবিধার্থে কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক নির্মাণের কাজ চলছে। চলতি অর্থবছরে এ প্রকল্পে ২৩৬ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে এবং ২০২৭ সালের জুনের মধ্যে তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এসময় তিনি কামরাঙ্গীরচরবাসীকে গাছ লাগাতে এবং বুড়িগঙ্গা নদী পরিষ্কার রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, কামরাঙ্গীরচরকে গ্রিন সিটিতে পরিণত করা হবে। একই সঙ্গে, গ্যাস সংকট মোকাবেলার প্রতিশ্রুতিও দেন তিনি।
What's Your Reaction?