কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ১০/সি অফিসে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বনানী ক্লাবে এক অনুষ্ঠানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করা ও কর্মসংস্থান বাড়ানোসহ তথ্যপ্রযুক্তি খাতে সাত দফা পরিকল্পনা তুলে ধরে বিএনপি। ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না। যাদের মেধা রয়েছে, বৈষম্যহীনভাবে প্রত্যেকের জন্য রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে সুযোগ আসবে। সেই সুযোগ তৈরির প্রত্যয় নিয়েই বিএনপি বিভিন্ন পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে।

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ১০/সি অফিসে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

এতে বক্তব্য দেবেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর বনানী ক্লাবে এক অনুষ্ঠানে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করা ও কর্মসংস্থান বাড়ানোসহ তথ্যপ্রযুক্তি খাতে সাত দফা পরিকল্পনা তুলে ধরে বিএনপি।

ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, আমরা সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে সফল হওয়ার জন্য, ভালো কিছু করার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হবে না। যাদের মেধা রয়েছে, বৈষম্যহীনভাবে প্রত্যেকের জন্য রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে সুযোগ আসবে। সেই সুযোগ তৈরির প্রত্যয় নিয়েই বিএনপি বিভিন্ন পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow