কিডনি রোগীদের বড় স্বস্তি, প্রতি ডায়ালাইসিসে কমবে ৮০০ টাকা

দেশের বিপুল সংখ্যক কিডনি রোগীর জন্য এবার বাজেটে বড় ধরনের সুখবর এসেছে। ডায়ালাইসিস প্রক্রিয়ার অন্যতম অপরিহার্য চিকিৎসাসামগ্রী ‘ডায়ালাইসিস ফিল্টার’ আমদানিতে সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এর ফলে প্রতিটি ডায়ালাইসিসের খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমে আসবে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালাইসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালাইসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসাসামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণ আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে। অর্থমন্ত্রী আরও বলেন, রোগীদের দুর্ভোগ ও ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি। বাজেট বিশ্লেষণে দেখা গেছে, নতুন এই শুল্ক ও ভ্যাট সুবিধার কারণে হাসপাতালগুলোতে কিডনি রোগীদের

কিডনি রোগীদের বড় স্বস্তি, প্রতি ডায়ালাইসিসে কমবে ৮০০ টাকা

দেশের বিপুল সংখ্যক কিডনি রোগীর জন্য এবার বাজেটে বড় ধরনের সুখবর এসেছে। ডায়ালাইসিস প্রক্রিয়ার অন্যতম অপরিহার্য চিকিৎসাসামগ্রী ‘ডায়ালাইসিস ফিল্টার’ আমদানিতে সব ধরনের শুল্ক-কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এর ফলে প্রতিটি ডায়ালাইসিসের খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমে আসবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এই প্রস্তাব পেশ করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালাইসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালাইসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসাসামগ্রী। বর্তমানে এই চিকিৎসা উপকরণ আমদানির ক্ষেত্রে উচ্চ করভার থাকায় গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসাক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের সৃষ্টি হচ্ছে।

অর্থমন্ত্রী আরও বলেন, রোগীদের দুর্ভোগ ও ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে আরোপিত বিদ্যমান ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছি।

বাজেট বিশ্লেষণে দেখা গেছে, নতুন এই শুল্ক ও ভ্যাট সুবিধার কারণে হাসপাতালগুলোতে কিডনি রোগীদের প্রতিবার ডায়ালাইসিস করানোর খরচ প্রায় ৮০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে, যা দেশের লাখ লাখ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত কিডনি রোগীর পরিবারকে বড় ধরনের আর্থিক স্বস্তি দেবে।

এসইউজে/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow