কিলার করিম গ্রেপ্তার
নাটোরর সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি আব্দুল করিম ওরফে কিলার করিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নাটোর আদালতে হাজির করলে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিংড়া আমলি আদালতের বিচারক মেহেদী হাসান। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে তার নিজ বাড়ি নাছিয়ারকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল করিম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে এবং তিনি পলাতক ছিলেন। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। নাটোরের ডিবির ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাতে উপজেলার কলম গ্রামে প্রভাষক রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি ছিল উপজেলার
নাটোরর সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দী এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি আব্দুল করিম ওরফে কিলার করিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে নাটোর আদালতে হাজির করলে তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন সিংড়া আমলি আদালতের বিচারক মেহেদী হাসান।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে তার নিজ বাড়ি নাছিয়ারকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল করিম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে এবং তিনি পলাতক ছিলেন। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
নাটোরের ডিবির ওসি নজরুল ইসলাম কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাতে উপজেলার কলম গ্রামে প্রভাষক রেজাউল করিম হত্যা মামলার প্রধান আসামি ছিল উপজেলার নাছিয়ারকান্দি গ্রামের মৃত পঁচাই প্রামানিক হোসেন ছেলে আব্দুল করিম (৫২) ওরপে কিলার করিম।
What's Your Reaction?