কিশোর গ্যাংয়ের হামলায় ত্রিপুরা সম্প্রদায়ের মহোৎসব পণ্ড, আহত ৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় কিশোরদের বেপরোয়া হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন এবং অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপা খামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, খামার পাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের গীতা পাঠের অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী মধ্যটিলা ত্রিপুরা পাড়া থেকে আসা একদল কিশোর মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা মেয়েদের ওপর উত্ত্যক্ত করার চেষ্টা করলে আয়োজক কমিটির সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য খামার পাড়া সমাজের সর্দার সেকান্ত ত্রিপুরা ও অন্যরা মধ্যটিলা সমাজের সর্দার নিকেন্দ্র ত্রিপুরার কাছে যাওয়ার সময় পুনরায় অতর্কিত হামলার শিকার হন। হামলায় খামার পাড়া এলাকার রূপ কুমার ত্রিপুরা (২৬), পঞ্চ কুমার ত্রিপুরা (৩২), রিফন ত্রিপুরা (২৫), সহেল ত্রিপুরা (২২), আলোমতি ত্রিপুরা (৩৫) এবং মধ্যটিলা সমাজের গৃহিণী পুকতি ত্রিপুরা (৪৮) আহত হন। অভিযোগ উঠেছে

কিশোর গ্যাংয়ের হামলায় ত্রিপুরা সম্প্রদায়ের মহোৎসব পণ্ড, আহত ৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। এ সময় কিশোরদের বেপরোয়া হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন এবং অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপা খামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, খামার পাড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের গীতা পাঠের অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী মধ্যটিলা ত্রিপুরা পাড়া থেকে আসা একদল কিশোর মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা মেয়েদের ওপর উত্ত্যক্ত করার চেষ্টা করলে আয়োজক কমিটির সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য খামার পাড়া সমাজের সর্দার সেকান্ত ত্রিপুরা ও অন্যরা মধ্যটিলা সমাজের সর্দার নিকেন্দ্র ত্রিপুরার কাছে যাওয়ার সময় পুনরায় অতর্কিত হামলার শিকার হন।

হামলায় খামার পাড়া এলাকার রূপ কুমার ত্রিপুরা (২৬), পঞ্চ কুমার ত্রিপুরা (৩২), রিফন ত্রিপুরা (২৫), সহেল ত্রিপুরা (২২), আলোমতি ত্রিপুরা (৩৫) এবং মধ্যটিলা সমাজের গৃহিণী পুকতি ত্রিপুরা (৪৮) আহত হন।

অভিযোগ উঠেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মোহন ত্রিপুরা ও পরেশ ত্রিপুরার নেতৃত্বে একটি কিশোর গ্যাং নানা অপকর্ম চালিয়ে আসছে। অভিযুক্ত কিশোরদের মধ্যে শিপন, রাজীব, তপু, তাজেল ও অজিতসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

‎মধ্যটিলা ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি বৈশ্য কুমার ত্রিপুরা জানান, আমাদের ধর্মীয় অনুষ্ঠানে যে ঘটনাটি ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত। কয়েকজন কিশোর এর আগেও এরকম ন্যক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে। আমরা সামাজিকভাবে সমাধানের চেষ্টা করবো। যদি সামাজিকভাবে সমাধান না হয় তাহলে আইনের আশ্রয় গ্রহণ করব।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এম মাঈন উদ্দিন/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow