কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, গ্রেপ্তার ৫

কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়ার ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। মঙ্গলবার (০৭ এপ্রিল) আসামিদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন- ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বিকেল ৪টার দিকে ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, পটকা বিস্ফোরণ, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এ ঘটনায় সোমবার (০৬ এপ্রিল) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে চারটি রামদা ও একটি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা ১৪ জনের নাম প্রকাশ করেছে। এ ঘটনা

কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, গ্রেপ্তার ৫
কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়ার ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়। মঙ্গলবার (০৭ এপ্রিল) আসামিদের আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার পাঁচজন হলেন- ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বিকেল ৪টার দিকে ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, পটকা বিস্ফোরণ, মিছিল ও শক্তি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এ ঘটনায় সোমবার (০৬ এপ্রিল) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে চারটি রামদা ও একটি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা ১৪ জনের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জনকে আসামি করে মামলা করেছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow