কিশোরগঞ্জ থেকে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচি শুরু ১৬ আগস্ট
সারাদেশে এবার পাইলট প্রকল্পের পর ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলতি মাসের ১৬ তারিখ কিশোরগঞ্জ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এর আগে, গত ১০ মার্চ দিনাজপুর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচির আমন্ত্রণপত্র অনুযায়ী, ১৬ আগস্ট (রোববার) বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও পড়ুন মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব: মন্ত্রী অনুষ্ঠানের সূচি অনুযায়ী, ফ্যামিলি কার্ড বিতরণপর্বে প্রধানমন্ত্রী ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন তিনি। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসনগ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হব
সারাদেশে এবার পাইলট প্রকল্পের পর ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। চলতি মাসের ১৬ তারিখ কিশোরগঞ্জ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে।
এর আগে, গত ১০ মার্চ দিনাজপুর থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচির আমন্ত্রণপত্র অনুযায়ী, ১৬ আগস্ট (রোববার) বিকেল সাড়ে ৩টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরোনো স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানের সূচি অনুযায়ী, ফ্যামিলি কার্ড বিতরণপর্বে প্রধানমন্ত্রী ১০ জন নারী পরিবারপ্রধানের হাতে কার্ড তুলে দেবেন। এরপর ‘দ্য ডিজিটাল ক্লিক’-এর মাধ্যমে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করবেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের আসনগ্রহণ, জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হবে। এরপর স্বাগত বক্তব্য দেবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেবেন স্থানীয় সংসদ সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
কেএইচ/এএমএ
What's Your Reaction?
