কিশোরগঞ্জ-৬ আসনে এগিয়ে বিএনপির শরীফুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৬ আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে ৯৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মো.শরীফুল আলম ধানের শীষে প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৯০৬ ভোট। এছাড়া ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকসা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬২৮ ভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ১৪৩ ভোট কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কিশোরগঞ্জ-৬ আসনে দুই উপজেলায় ১৪২ কেন্দ্রের মধ্য ১১৮টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহৃিত করেছে প্রশাসন। এর মধ্যে ভৈরব উপজেলায় ৮৬টি কেন্দ্রের মধ্যে ৭৫টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিলো। আরএএইচ/এমএসএম

কিশোরগঞ্জ-৬ আসনে এগিয়ে বিএনপির শরীফুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৬ আসনের ১৪২টি কেন্দ্রের মধ্যে ৯৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মনোনীত প্রার্থী মো.শরীফুল আলম ধানের শীষে প্রতীকে পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৯০৬ ভোট। এছাড়া ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীন রিকসা প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬২৮ ভোট।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ফলাফল পাওয়া যায়।

এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ১৪৩ ভোট কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এবারের নির্বাচনে সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

কিশোরগঞ্জ-৬ আসনে দুই উপজেলায় ১৪২ কেন্দ্রের মধ্য ১১৮টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহৃিত করেছে প্রশাসন। এর মধ্যে ভৈরব উপজেলায় ৮৬টি কেন্দ্রের মধ্যে ৭৫টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিলো।

আরএএইচ/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow