কিশোরগঞ্জকে সামাজিক ব্যাধিমুক্ত উপজেলা গড়া হবে

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, সামাজিক অবক্ষয়রোধ করতে হলে শিশু কিশোরদের অগ্ৰণী ভূমিকা রাখতে হবে। আপনাদের হাত ধরেই নতুন স্বপ্ন, সবুজ শ্যামল, তারুণ্য নির্ভর কিশোরগঞ্জ হবে। যেখানে থাকবে না কোন সামাজিক ব্যাধি, থাকবে না বাল্য বিবাহ, স্কুল থেকে ঝরবে না কোন শিক্ষার্থী। অভিভাবক হিসেবে সকলের সহযোগিতায় সব সময় কিশোরগঞ্জকে কিশোর ও সামাজিক ব্যাধিমুক্ত রাখার চেষ্টা করবো। তিনি বুধবার (৬ মে) সন্ধ্যায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথাগুলো বলেন। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহজাদী বেগম, রংপুর মহানগরের ছাত্র শিবিরের সাবেক সভাপতি নূরুল হুদা, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী শিব্বির আহমেদ, কিশোরগঞ্জ এপির ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ। উপজেলার ৫ টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৭০ জন ও প্রা

কিশোরগঞ্জকে সামাজিক ব্যাধিমুক্ত উপজেলা গড়া হবে

নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, সামাজিক অবক্ষয়রোধ করতে হলে শিশু কিশোরদের অগ্ৰণী ভূমিকা রাখতে হবে। আপনাদের হাত ধরেই নতুন স্বপ্ন, সবুজ শ্যামল, তারুণ্য নির্ভর কিশোরগঞ্জ হবে। যেখানে থাকবে না কোন সামাজিক ব্যাধি, থাকবে না বাল্য বিবাহ, স্কুল থেকে ঝরবে না কোন শিক্ষার্থী।

অভিভাবক হিসেবে সকলের সহযোগিতায় সব সময় কিশোরগঞ্জকে কিশোর ও সামাজিক ব্যাধিমুক্ত রাখার চেষ্টা করবো। তিনি বুধবার (৬ মে) সন্ধ্যায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথাগুলো বলেন।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহজাদী বেগম, রংপুর মহানগরের ছাত্র শিবিরের সাবেক সভাপতি নূরুল হুদা, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী শিব্বির আহমেদ, কিশোরগঞ্জ এপির ম্যানেজার সাগর ডি কস্তা প্রমুখ।

উপজেলার ৫ টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের ৭০ জন ও প্রাথমিকের ৩৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্ৰী হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে ১ টি পড়ার টেবিল, ১০ টি খাতা, ১২ টি কলম দেয়া হয়।

এছাড়া শিক্ষার্থীদের পড়াশুনার সুবির্ধাতে সঞ্চয়মূখী করার জন্য প্রত্যেককে ১ টি মাটির ব্যাংক প্রদান করা হয়। কিশোরগঞ্জ এরিয়া প্রোগ্ৰাম ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এসব শিক্ষা সামগ্ৰী বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow