কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ২ টি সমিতি পেল ১৫ লক্ষ টাকা

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে দিবসের শুভ সূচনায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, উপকারভোগী প্রমুখ। পরে দুটি সমিতিকে প্রায় ১৫ লক্ষ টাকার ঋণের চেক, সমিতির সদস্যদের হাতে বৃক্ষ চারা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ সব আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

কিশোরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ২ টি সমিতি পেল ১৫ লক্ষ টাকা

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে দিবসের শুভ সূচনায় বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, উপকারভোগী প্রমুখ।

পরে দুটি সমিতিকে প্রায় ১৫ লক্ষ টাকার ঋণের চেক, সমিতির সদস্যদের হাতে বৃক্ষ চারা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এ সব আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow