কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। ‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত-এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার। আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, ক্রীড়া সংগঠক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, ফুটবল কোচ হুমায়ুন কবির, ক্রিকেট কোচ কমল ঘোষ, হকি কোচ মো. রিপেল হাসান, ভারোত্তোলন কোচ মো. আজহারুল ইসলাম, অ্যাথলেটিক্স কোচ মো. আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জেলার ক্রীড়াঙ্গণের

কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

‘ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত-এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার। আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, ক্রীড়া সংগঠক হাজী ইসরাইল মিয়া, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, ফুটবল কোচ হুমায়ুন কবির, ক্রিকেট কোচ কমল ঘোষ, হকি কোচ মো. রিপেল হাসান, ভারোত্তোলন কোচ মো. আজহারুল ইসলাম, অ্যাথলেটিক্স কোচ মো. আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জেলার ক্রীড়াঙ্গণের অতীত ঐতিহ্য ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এ সময় খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক এবং প্রশাসনের বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিকালে ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow