কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে মে দিবস পালন হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক র্যালি করেছে। শুক্রবার (১ মে) দুপুরে সংগঠনগুলো তাদের কার্যালয় হতে বাজনার তালে তালে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক কল্যাণ সুগন্ধা সঞ্চয় সমিতি, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি, কিশোরগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিঃ, নীলফামারী জেলা ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন উৎসব আনন্দে বর্ণাঢ্য র্যালি করে। ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে শ্রমিকরা দলবদ্ধভাবে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেয়। পৃথক র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ।
বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জে মে দিবস পালন হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক র্যালি করেছে।
শুক্রবার (১ মে) দুপুরে সংগঠনগুলো তাদের কার্যালয় হতে বাজনার তালে তালে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিশোরগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক কল্যাণ সুগন্ধা সঞ্চয় সমিতি, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ-কমিটি, কিশোরগঞ্জ উপজেলা পরিবহন শ্রমিক সমবায় সমিতি লিঃ, নীলফামারী জেলা ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন উৎসব আনন্দে বর্ণাঢ্য র্যালি করে। ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা হাতে শ্রমিকরা দলবদ্ধভাবে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে নানা স্লোগান দেয়।
পৃথক র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম প্রমুখ।
What's Your Reaction?