কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ রাজিউন হোসেন (১৮) নামে হোসেনপুর গ্রামের বাসিন্দা মোঃ বাবুল হোসেনের ছেলে। মিঠামইন থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার আগে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত ৮ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জের মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ রাজিউন হোসেন (১৮) নামে হোসেনপুর গ্রামের বাসিন্দা মোঃ বাবুল হোসেনের ছেলে।

মিঠামইন থানার উপ-পরিদর্শক রিয়াজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার আগে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত ৮ টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow