কিশোরগঞ্জে ভূমিসেবা মেলায় মিলবে তাৎক্ষণিক ভূমি সেবা
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ স্লোগানে সারাদেশের মতো আগামী মঙ্গলবার (১৯ মে) কিশোরগঞ্জে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত। ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে রোববার (১৭ মে) প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমিসেবা মেলা-২০২৬ আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে এই ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করবেন। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হবে। জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জাতীয় কর্মসূচির আলোকে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ স্লোগানে সারাদেশের মতো আগামী মঙ্গলবার (১৯ মে) কিশোরগঞ্জে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত।
ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে রোববার (১৭ মে) প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমিসেবা মেলা-২০২৬ আগামী ১৯ মে হতে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ১৯ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে এই ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করবেন। মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হবে।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, জাতীয় কর্মসূচির আলোকে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হবে। কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে ভূমিসেবা মেলা উপলক্ষ্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার নাগরিকগণ অনলাইনে কিংবা সেবা বুথসমূহ হতে খুব সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। মেলা উপলক্ষ্যে সাধারণ সেবা ছাড়াও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, সেবাগ্রহীতাদের সেবা সম্পর্কিত তথ্য প্রদান, সেমিনার আয়োজন এবং শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত বিষয়ে ধারণা প্রদান করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রুপা, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?