কিশোরগঞ্জে “মাদককে না বলি” প্রীতি ফুটবল ম্যাচ

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা প্রশাসন কর্তৃক "মাদককে না বলি" স্লোগান নিয়ে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মাদককে না বলি শপথ নিয়ে প্রীতি ফুটবল খেলায় অংশ নেয় কিশোরগঞ্জ ফুটবল একাডেমি ও মাগুড়া ফুটবল একাডেমি। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানায়, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মেধা বিকাশের লক্ষ্যে মাদককে না বলি শিরোনামে প্রীতি ফুটবল খেলাটির আয়োজন করা হয়েছে। খেলাটি শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এনসিপির আহবায়ক জাহেদুল ইসলাম লাবু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম আজম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা

কিশোরগঞ্জে “মাদককে না বলি” প্রীতি ফুটবল ম্যাচ

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা প্রশাসন কর্তৃক "মাদককে না বলি" স্লোগান নিয়ে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মাদককে না বলি শপথ নিয়ে প্রীতি ফুটবল খেলায় অংশ নেয় কিশোরগঞ্জ ফুটবল একাডেমি ও মাগুড়া ফুটবল একাডেমি। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানায়, খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মেধা বিকাশের লক্ষ্যে মাদককে না বলি শিরোনামে প্রীতি ফুটবল খেলাটির আয়োজন করা হয়েছে।

খেলাটি শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, এনসিপির আহবায়ক জাহেদুল ইসলাম লাবু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম আজম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার মো: আখতারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, এনসিপির সদস্য সচিব শাহজাহান বসুনিয়াসহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষজন।

বক্তারা জানান, মাদকমুক্তে এ ধরণের খেলাসহ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের আহবান জানান। তারা বলেন, এ ধরনের আয়োজন যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং মাদক বিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করবে।

প্রীতি ফুটবল খেলায় কিশোরগঞ্জ ১-০ গোলে বিজয়ী হয়। পরে সন্ধ্যায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow