কিশোরগঞ্জে শহিদ নাঈমের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যূথ্থান ২৪ এর শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বুধবার সকালে জুলাই গণঅভ্যুথ্থান দিবস উপলক্ষে রণচন্ডী সোনাকুড়ির গ্রামের বাড়িতে গিয়ে শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। সকাল ১০ টায় উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহিদ নাঈম বাবু’র কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জুলাই গণঅভ্যুথ্থান দিবসের শুভ সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, এনসিপির আহবায়ক জাহেদুল ইসলাম লাবু, জুলাই যোদ্ধা রফিক শাহ্ প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, ছাত্ররা অংশগ্রহণ করেন।

কিশোরগঞ্জে শহিদ নাঈমের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যূথ্থান ২৪ এর শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বুধবার সকালে জুলাই গণঅভ্যুথ্থান দিবস উপলক্ষে রণচন্ডী সোনাকুড়ির গ্রামের বাড়িতে গিয়ে শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

সকাল ১০ টায় উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহিদ নাঈম বাবু’র কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জুলাই গণঅভ্যুথ্থান দিবসের শুভ সূচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, এনসিপির আহবায়ক জাহেদুল ইসলাম লাবু, জুলাই যোদ্ধা রফিক শাহ্ প্রমুখ।

এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, ছাত্ররা অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow