কিশোরগঞ্জে সাপের কামড়ে ২ জনের মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জে পৃথকস্থানে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহাগিলী ও বড়ভিটা ইউনিয়নে এ দুই ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে মনসা দেবী পূজা অনুষ্ঠানে সাপ নিয়ে দর্শকদের খেলা দেখানো অবস্থায় স্থানীয় বিজয় রায়ের হাতে কামড় দেয়। মাত্রাতিরক্ত ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। অন্যদিকে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে শিশু লুনা। মধ্যরাতে তার ডান হাতে সাপ কামড় দিলে তীব্র ব্যথা অনুভব করে। অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, বিষয়টি অ
নীলফামারীর কিশোরগঞ্জে পৃথকস্থানে সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার বাহাগিলী ও বড়ভিটা ইউনিয়নে এ দুই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ আগস্ট রাতে মনসা দেবী পূজা অনুষ্ঠানে সাপ নিয়ে দর্শকদের খেলা দেখানো অবস্থায় স্থানীয় বিজয় রায়ের হাতে কামড় দেয়। মাত্রাতিরক্ত ব্যথা অনুভব করলে স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে পড়ে শিশু লুনা। মধ্যরাতে তার ডান হাতে সাপ কামড় দিলে তীব্র ব্যথা অনুভব করে। অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় স্বজনরা তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
What's Your Reaction?