কিশোরগঞ্জে ৩২ প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান

নীলফামারীর কিশোরগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ৩২ নারী আত্মনির্ভরশীল হতে সেলাই মেশিন পেলেন। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এসব সেলাই মেশিন বিতরণ করেন।উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ এবং প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, পিআইও লতিফুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল আলম রতন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান।বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি)-এর অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে উপকারভোগীদের মহিলা বিষয়ক দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

কিশোরগঞ্জে ৩২ প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে সেলাই মেশিন প্রদান

নীলফামারীর কিশোরগঞ্জে প্রশিক্ষণপ্রাপ্ত ৩২ নারী আত্মনির্ভরশীল হতে সেলাই মেশিন পেলেন। নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম এসব সেলাই মেশিন বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ এবং প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, পিআইও লতিফুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ফেরদৌস আলম, সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল আলম রতন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান।

বার্ষিক উন্নয়ন তহবিল (এডিবি)-এর অর্থায়নে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এর আগে উপকারভোগীদের মহিলা বিষয়ক দপ্তর থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow