কিশোরগঞ্জের উন্নয়নে ভাবনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে বৃহস্পতিবার বিকালে “কিশোরগঞ্জের উন্নয়নে ভাবনা ও আমাদের করণীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ সকল খাতের উন্নয়নের ক্ষেত্রে সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। পরে প্রয়াত সাংবাদিকদ্বয়ের স্মরণে সভা, দোয়া, ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমকে প্রেস ক্লাবের পক্ষে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি ঘোষণা করছি আজ থেকে কাউকে চুরি করতে দেব না, শুধু জনগণকে দেব। যা বরাদ্দ আসবে, তা সমন্বিতভাবে উন্নয়ন করে কিশোরগঞ্জকে আলোকিত করা হবে ইনশাআল্লাহ।” সাংসদ আব্দুল মুনতাকিম আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিতে নয়, আমি প্রতিশ্রুতি নিতে এসেছি। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল অফিস, হাসপাতাল, থানা, ভূমি অফিসসহ সকল খাতের কাছে প্রতিশ্রুতি নেব, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কিশোরগঞ্জ উপজেলা উন্নয়নের রোল মডেলে পরিণত

কিশোরগঞ্জের উন্নয়নে ভাবনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে বৃহস্পতিবার বিকালে “কিশোরগঞ্জের উন্নয়নে ভাবনা ও আমাদের করণীয়” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ সকল খাতের উন্নয়নের ক্ষেত্রে সমস্যা ও সমাধানের কথা তুলে ধরেন। পরে প্রয়াত সাংবাদিকদ্বয়ের স্মরণে সভা, দোয়া, ইফতার মাহফিল ও নবনির্বাচিত সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমকে প্রেস ক্লাবের পক্ষে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমি ঘোষণা করছি আজ থেকে কাউকে চুরি করতে দেব না, শুধু জনগণকে দেব। যা বরাদ্দ আসবে, তা সমন্বিতভাবে উন্নয়ন করে কিশোরগঞ্জকে আলোকিত করা হবে ইনশাআল্লাহ।” সাংসদ আব্দুল মুনতাকিম আরও বলেন, “আমি প্রতিশ্রুতি দিতে নয়, আমি প্রতিশ্রুতি নিতে এসেছি। আমি সকল শিক্ষা প্রতিষ্ঠান, সকল অফিস, হাসপাতাল, থানা, ভূমি অফিসসহ সকল খাতের কাছে প্রতিশ্রুতি নেব, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলেই কিশোরগঞ্জ উপজেলা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়ে আলোয় আলোকিত হবে।” এসময় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানসমূহ হয়। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও দিনকালের জেলা প্রতিনিধি ফজল কাদির, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহিদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, খেলাফত মজলিসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, নীলফামারী জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক আবুল কাসেম প্রমুখ। এছাড়া বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সমাজসেবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow