কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি
কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের এক শিশুর মরদেহ বহনকারী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। নৌকায় থাকা শিশুটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার সন্তান। নৌকার মাঝি রতন মিয়া জানান, ১০ দিনের এক শিশুর মরদেহ নিয়ে নৌকাটি করিমগঞ্জের চামড়া ঘাট থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে যাচ্ছিল। পথে নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় একদল ডাকাত নৌকার গতিরোধ করে। পরে তারা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তিনি বলেন, মরদেহবাহী নৌকায় এমন ডাকাতির ঘটনায় নৌকায় থাকা স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। এ বিষয়ে জানতে করিমগঞ্জ ও মিঠামইন থানায় যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের এক শিশুর মরদেহ বহনকারী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। নৌকায় থাকা শিশুটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার সন্তান।
নৌকার মাঝি রতন মিয়া জানান, ১০ দিনের এক শিশুর মরদেহ নিয়ে নৌকাটি করিমগঞ্জের চামড়া ঘাট থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে যাচ্ছিল। পথে নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় একদল ডাকাত নৌকার গতিরোধ করে। পরে তারা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
তিনি বলেন, মরদেহবাহী নৌকায় এমন ডাকাতির ঘটনায় নৌকায় থাকা স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে জানতে করিমগঞ্জ ও মিঠামইন থানায় যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
What's Your Reaction?