কী কারণে আরবদের অ্যাম্বুলেন্সে হামলার হুমকি দিল ইসরায়েল
লেবাননে অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদরাই অভিযোগ করেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যাপকভাবে অ্যাম্বুলেন্সকে সামরিক কাজে ব্যবহার করছে। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতি তুলে ধরা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আদরাই বলেন, হিজবুল্লাহ যদি চিকিৎসা সুবিধা ও অ্যাম্বুলেন্সকে সামরিক কাজে ব্যবহার করে, তাহলে আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েল সেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
তবে এই অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
এমন অভিযোগ ও পাল্টা হুঁশিয়ারিতে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একই সঙ্গে, চিকিৎসা সেবার মতো মানবিক খাতকে সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। কারণ, এর আগে বহুবার ইসরায়েল অ্যাম্বুলেন্সে হামলা করেছে। ওই সব হামলায় চিকিৎসাকর্মীরা নিহত হন।
এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমোনাতে রকেট হামলার আশঙ্কায় সাইরেন বেজে উঠেছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি হোম ফ্
লেবাননে অ্যাম্বুলেন্স ব্যবহারের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদরাই অভিযোগ করেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ব্যাপকভাবে অ্যাম্বুলেন্সকে সামরিক কাজে ব্যবহার করছে। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতি তুলে ধরা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আদরাই বলেন, হিজবুল্লাহ যদি চিকিৎসা সুবিধা ও অ্যাম্বুলেন্সকে সামরিক কাজে ব্যবহার করে, তাহলে আন্তর্জাতিক আইন মেনে ইসরায়েল সেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
তবে এই অভিযোগের পক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
এমন অভিযোগ ও পাল্টা হুঁশিয়ারিতে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। একই সঙ্গে, চিকিৎসা সেবার মতো মানবিক খাতকে সংঘাতের মধ্যে জড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। কারণ, এর আগে বহুবার ইসরায়েল অ্যাম্বুলেন্সে হামলা করেছে। ওই সব হামলায় চিকিৎসাকর্মীরা নিহত হন।
এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমোনাতে রকেট হামলার আশঙ্কায় সাইরেন বেজে উঠেছে। এ তথ্য জানিয়েছে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড। শহরটি হুলা উপত্যকায় অবস্থিত, যা লেবানন সীমান্তের খুব কাছাকাছি।
শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের কারণে এই সতর্ক সংকেত জারি করা হয়। এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দায় স্বীকার করেছে।