কী কারণে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রস্তাব ফেরালেন বিপাশা
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন বিপাশা হায়াত। একটা সময়ে অভিনয় কমিয়ে দেন। নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। ছবিটির নির্মাতা তানিম নূর একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাকে প্রস্তাব দেন। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা। একটি পডকাস্টে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিপাশা জানান তিনি এমন কাজ করতে চান যেখানে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি নিংড়ে দিতে হয়। তার কথায় তিনি এমন চরিত্র খোঁজেন যেখানে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকে। প্রস্তাবিত চরিত্রটি তার কাছে তেমন চ্যালেঞ্জিং মনে হয়নি বলেই তিনি এই সিনেমায় কাজ করেননি। অর্থাৎ সৃজনশীল পরিশ্রমের সুযোগ কম থাকায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন। উল্লেখ্য সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম চঞ্চল চৌধুরী শরীফুল রাজ সাবিলা নূর শ্যামল মওলা এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন বিপাশা হায়াত। একটা সময়ে অভিনয় কমিয়ে দেন। নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা।
সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। ছবিটির নির্মাতা তানিম নূর একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য তাকে প্রস্তাব দেন। তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব ফিরিয়ে দেন বিপাশা।
একটি পডকাস্টে এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিপাশা জানান তিনি এমন কাজ করতে চান যেখানে অভিনয়ের জন্য নিজেকে পুরোপুরি নিংড়ে দিতে হয়। তার কথায় তিনি এমন চরিত্র খোঁজেন যেখানে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকে। প্রস্তাবিত চরিত্রটি তার কাছে তেমন চ্যালেঞ্জিং মনে হয়নি বলেই তিনি এই সিনেমায় কাজ করেননি। অর্থাৎ সৃজনশীল পরিশ্রমের সুযোগ কম থাকায় তিনি প্রস্তাবটি ফিরিয়ে দেন।
উল্লেখ্য সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম চঞ্চল চৌধুরী শরীফুল রাজ সাবিলা নূর শ্যামল মওলা এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। দেশের প্রেক্ষাগৃহে সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও দারুণ সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’।
What's Your Reaction?