কীর্তনখোলায় বালু উত্তোলনের দায়ে আটক ৪
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত। আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জব্বার থানাধীন চার রশিদ এলাকার মো. আব্দুল হাকিম, ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন ও মো. রাকিব। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম ট্রলার মালিককে লাখ টাকা জরিমানা করেন। HRS
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারজনকে আটক করেছে কোস্টগার্ড। এ ঘটনায় ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত।
আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার জব্বার থানাধীন চার রশিদ এলাকার মো. আব্দুল হাকিম, ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন ও মো. রাকিব।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম ট্রলার মালিককে লাখ টাকা জরিমানা করেন।
HRS
What's Your Reaction?