কুকুর ইস্যুতে পোস্ট দিলেই গালির বন্যা, মুখ খুললেন নিলয়

পোষা প্রাণীর প্রতি বরাবরই আলাদা ভালোবাসা রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কুকুর হত্যার ঘটনা নিয়ে সরব হয়েছেন তিনি। কয়েক দিন আগে বাগেরহাটে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর ঘটনাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান এই অভিনেতা। তবে এসব ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই উল্টো সমালোচনা ও গালিগালাজের মুখে পড়েছেন নিলয়। তার পোস্ট ঘিরে নেটিজেনদের একটি অংশ অশালীন মন্তব্য করছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই তারকা। নিলয় লেখেন, কুকুরের বিষয় নিয়ে কিছু পোস্ট করলেই একদল মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করতে। অনেকেই মা-বাবা তুলে গালি দিতেও পিছপা হন না। তার ভাষায়, “মনে হয় যে যত বেশি গালি দিতে পারে, সে তত বেশি সওয়াব পাবে-কারণ যারা গালি দেয়, তারা প্রত্যেকেই মুসলিম।” কেন এমন প্রতিক্রিয়া আসে, সে ব্যাখ্যাও দিয়েছেন এই অভিনেতা। তার মতে, অনেকের ধারণা তিনি সারাক্ষণ কুকুর নিয়েই ব্যস্ত থাকেন এবং মানুষের প্রতি গুরুত্ব দেন না। এ প্রসঙ্গে নিলয় বলেন, “আপনার সম্পর্কে না জেনেই বলতে পারি, আমি আপনার থেকে

কুকুর ইস্যুতে পোস্ট দিলেই গালির বন্যা, মুখ খুললেন নিলয়

পোষা প্রাণীর প্রতি বরাবরই আলাদা ভালোবাসা রয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরের। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কুকুর হত্যার ঘটনা নিয়ে সরব হয়েছেন তিনি। কয়েক দিন আগে বাগেরহাটে কুমিরের আক্রমণে একটি কুকুরের মৃত্যুর ঘটনাতেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান এই অভিনেতা।

তবে এসব ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই উল্টো সমালোচনা ও গালিগালাজের মুখে পড়েছেন নিলয়। তার পোস্ট ঘিরে নেটিজেনদের একটি অংশ অশালীন মন্তব্য করছেন বলে অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই তারকা।

নিলয় লেখেন, কুকুরের বিষয় নিয়ে কিছু পোস্ট করলেই একদল মানুষ ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করতে। অনেকেই মা-বাবা তুলে গালি দিতেও পিছপা হন না। তার ভাষায়, “মনে হয় যে যত বেশি গালি দিতে পারে, সে তত বেশি সওয়াব পাবে-কারণ যারা গালি দেয়, তারা প্রত্যেকেই মুসলিম।”

কেন এমন প্রতিক্রিয়া আসে, সে ব্যাখ্যাও দিয়েছেন এই অভিনেতা। তার মতে, অনেকের ধারণা তিনি সারাক্ষণ কুকুর নিয়েই ব্যস্ত থাকেন এবং মানুষের প্রতি গুরুত্ব দেন না। এ প্রসঙ্গে নিলয় বলেন, “আপনার সম্পর্কে না জেনেই বলতে পারি, আমি আপনার থেকে মানুষকে বেশি সাহায্য করি। মানুষ তার সমস্যার কথা বলতে পারে, কিন্তু কুকুর পারে না। তাই কুকুরের পক্ষ থেকেই আমি লিখি।”

আরও পড়ুন:
বাবাকে হারিয়ে আবেগঘন চিঠি বন্যা মির্জার 
কবরীর শেষ স্বপ্ন পূরণে ছেলের লড়াই 

এদিকে যারা অকথ্য ভাষায় গালাগালি করেন, তাদের সাধারণত কোনো জবাব দেন না বলেও জানিয়েছেন নিলয়। তার ভাষ্য, “আমার রিপ্লাই দেওয়া না দেওয়ায় কারও মনোভাব বদলাবে না। তাই রিপ্লাই দেওয়াটা বৃথা। এতে না আপনার লাভ হবে, না কুকুরের।”

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow