কুকুর ছানাকে স্কুলে ভর্তি, খরচ মাসে ২ লাখ টাকা
চীনের সাংহাইয়ে এক তরুণীর তার পোষা কুকুরের জন্য নেওয়া এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাওতাও ছদ্মনামের নব্বইয়ের দশকে জন্ম নেওয়া ওই নারী তার ছয় মাস বয়সী সামোয়েড জাতের কুকুরছানাকে একটি বিশেষায়িত কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এর খবর অনুযায়ী, কাজের ব্যস্ততার কারণে প্রিয় পোষ্যকে পর্যাপ্ত সময় দিতে না পারায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সেবার জন্য তাকে প্রতি মাসে খরচ করতে হচ্ছে প্রায় ১২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকারও বেশি।
এই মোটা অংকের ফির বিনিময়ে তার কুকুরটি উন্নতমানের আচরণগত প্রশিক্ষণ, সামাজিকীকরণ কার্যক্রম এবং প্রতিদিন স্কুল বাসে যাতায়াতের সুবিধা পায়। ভর্তির শুরুতেই কুকুরটির ব্যক্তিত্ব ও মেজাজ পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় তার প্রশিক্ষণের ধরন, যাতে সেটি অকারণে ঘেউ ঘেউ করা বা আগ্রাসী আচরণের মতো সমস্যা থেকে মুক্ত থাকে।
এছাড়া প্রতিদিনের বোর্ডিং চার্জ এবং বিশেষ ইন্টারঅ্যাকশন ক্লাসের খরচও এই ফির অন্তর্ভুক্ত। যদিও খাবারের জন্য আলাদা অর্থ ব্যয় করতে হয়, তবে মালিক চাইলে অনলাইনের মাধ্যমে সারাদিন তার পোষা প্রাণীর কর্
চীনের সাংহাইয়ে এক তরুণীর তার পোষা কুকুরের জন্য নেওয়া এক ব্যতিক্রমী ও ব্যয়বহুল উদ্যোগ বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাওতাও ছদ্মনামের নব্বইয়ের দশকে জন্ম নেওয়া ওই নারী তার ছয় মাস বয়সী সামোয়েড জাতের কুকুরছানাকে একটি বিশেষায়িত কিন্ডারগার্টেনে ভর্তি করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট-এর খবর অনুযায়ী, কাজের ব্যস্ততার কারণে প্রিয় পোষ্যকে পর্যাপ্ত সময় দিতে না পারায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সেবার জন্য তাকে প্রতি মাসে খরচ করতে হচ্ছে প্রায় ১২ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ টাকারও বেশি।
এই মোটা অংকের ফির বিনিময়ে তার কুকুরটি উন্নতমানের আচরণগত প্রশিক্ষণ, সামাজিকীকরণ কার্যক্রম এবং প্রতিদিন স্কুল বাসে যাতায়াতের সুবিধা পায়। ভর্তির শুরুতেই কুকুরটির ব্যক্তিত্ব ও মেজাজ পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা হয় তার প্রশিক্ষণের ধরন, যাতে সেটি অকারণে ঘেউ ঘেউ করা বা আগ্রাসী আচরণের মতো সমস্যা থেকে মুক্ত থাকে।
এছাড়া প্রতিদিনের বোর্ডিং চার্জ এবং বিশেষ ইন্টারঅ্যাকশন ক্লাসের খরচও এই ফির অন্তর্ভুক্ত। যদিও খাবারের জন্য আলাদা অর্থ ব্যয় করতে হয়, তবে মালিক চাইলে অনলাইনের মাধ্যমে সারাদিন তার পোষা প্রাণীর কর্মকাণ্ড সরাসরি তদারকি করার সুযোগ পান। সেই সঙ্গে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও এখানে নিশ্চিত করা হয়।
সাংহাইয়ের এই বিশেষায়িত স্কুলগুলোর প্রতিষ্ঠাতা চেন জানান, বর্তমানে এ ধরনের পরিষেবার আকাশচুম্বী চাহিদা তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে একটি সিট পেতে মালিকদের কয়েক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। যদিও সাংহাইতে সাধারণ ডে-কেয়ার পরিষেবা ৯৫০ ইউয়ান থেকে শুরু হয়, তাওতাওয়ের মতো উচ্চমানের ব্যক্তিগত পরিষেবার জন্য ১০ হাজার ইউয়ানের বেশি খরচ করা এখন অনেক শৌখিন মালিকের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেছেন, সাধারণ মানুষের সন্তানের কিন্ডারগার্টেনের এক সেমিস্টারের খরচও অনেক সময় এই অংকের সমান হয় না।
চায়না পেট ইন্ডাস্ট্রি হোয়াইট পেপার-২০২৬-এর তথ্যমতে, দেশটিতে পোষা প্রাণীকেন্দ্রিক শিল্পের বাজার বর্তমানে অত্যন্ত চাঙ্গা।
গতবছর শহুরে পোষা প্রাণী শিল্পের বাজার প্রায় ৩১ হাজার ৪০০ কোটি ইউয়ানে পৌঁছেছে এবং ধারণা করা হচ্ছে, ২০২৮ সাল নাগাদ এর আকার ৪০ হাজার ৫০০ কোটি ইউয়ান ছাড়িয়ে যাবে।
মূলত একাকিত্ব দূর করতে এবং আধুনিক জীবনযাত্রার অংশ হিসেবে অনেকেই এখন পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করছেন, যার ফলে এই ধরনের ব্যয়বহুল ও বিশেষায়িত পরিষেবার চাহিদা দিন দিন বেড়েই চলেছে।