কুকুরকে কুমিরের মুখে ফেলার ঘটনায় ক্ষুব্ধ তারকারা
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। বাগেরহাটে হজরত খানজাহান রহ. এর মাজারসংলগ্ন দিঘিতে একটি কুকুর কুমিরের মুখে পড়ে যাওয়ার দৃশ্য ছড়িয়ে পড়তেই প্রাণী অধিকার মানবিকতা ও সামাজিক দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকারা।
অভিনেত্রী জয়া আহসান যিনি প্রাণী অধিকার ইস্যুতে বরাবরই সোচ্চার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে জানান কেউ যদি বিনোদন বা কনটেন্ট তৈরির জন্য একটি প্রাণীর এমন নির্মম পরিণতি ঘটায় তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিনেত্রী দীপা খন্দকার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঘটনাটিকে ভয়ানক বলে অভিহিত করেছেন।
অন্যদিকে অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করে জানান দেশ খারাপ নয় মানুষের আচরণই সমস্যার মূল। একই সঙ্গে তিনি সমাজের মানসিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
গায়ক তানজীব সারোয়ার আবেগঘন স্ট্যাটাসে জানান শেষ মুহূর্ত পর্যন্ত কুকুরটি মানুষের ওপর আস্থা রেখেছিল। এখানে কুমিরের দোষ নেই দোষ মানুষের নিষ্ঠুরতায়।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। চলচ্চিত্র পরিচালক অং রাখাইন হতাশা প্রকাশ করে প্রশ্ন তুলেছেন সমাজের মানবিকতার ভবিষ্যৎ নিয়ে।
তবে ঘটনাটির প্রত্যক্ষদর্শীদের ভাষ্য কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরছে। মাজারসংলগ্ন এক দোকানি বিনা আক্তার দাবি করেন কুকুরটি আগে কয়েকজনকে আক্রমণ করেছিল এবং একটি শিশুকেও কামড় দেয়। পরে কোনোভাবে পানিতে পড়ে গেলে কুমির কুকুরটিকে ধরে।
মাজারের নিরাপত্তাকর্মী মো. ফোরকান হাওলাদার জানান আত্মরক্ষার চেষ্টার সময় কুকুরটি পানিতে পড়ে যায় এবং দিঘিতে থাকা কুমির সেটিকে টেনে নিয়ে যায়।
এদিকে মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জানান সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানিয়েছেন ভাইরাল ভিডিওর প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে গঠিত এই কমিটি দ্রুত প্রতিবেদন দেবে বলে আশা করা হচ্ছে।