কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ
ফরিদপুরের শহরতলীর কানাইপুরে ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ টানাটানি করছিল একদল কুকুর। খবর পেয়ে ময়লার ভাগাড় থেকে ৬ মাস বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) সন্ধ্যার আগে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেট সংলগ্ন ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের গেটের পাশে একটি ময়লার ভাগাড়ে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। স্থানীয়রা কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত ঘটিয়ে লোকচক্ষুর আড়ালে মরদেহটি ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ
ফরিদপুরের শহরতলীর কানাইপুরে ময়লার ভাগাড়ে নবজাতকের মরদেহ টানাটানি করছিল একদল কুকুর। খবর পেয়ে ময়লার ভাগাড় থেকে ৬ মাস বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যার আগে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কানাইপুর স্কুল অ্যান্ড কলেজের গেট সংলগ্ন ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের গেটের পাশে একটি ময়লার ভাগাড়ে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করছিল। স্থানীয়রা কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করছে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে গিয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ গর্ভপাত ঘটিয়ে লোকচক্ষুর আড়ালে মরদেহটি ফেলে রেখে গেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটির দাফন সম্পন্ন করার প্রক্রিয়া করা হবে।
এন কে বি নয়ন/এমআরএম
What's Your Reaction?