কুবির বর্ষসেরা রিপোর্টার হলেন কালবেলার আবু শামা
টানা দ্বিতীয় বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) বর্ষসেরা রিপোর্টার (২০২৫) নির্বাচিত হয়েছেন কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কুবি সাংবাদিক সমিতির ১ যুগ পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী এ পুরস্কার তুলে দেন। কুবি সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ হাসানের সভাপতিত্বে ও চৌধুরী মাসাবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা।
টানা দ্বিতীয় বারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) বর্ষসেরা রিপোর্টার (২০২৫) নির্বাচিত হয়েছেন কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শামা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কুবি সাংবাদিক সমিতির ১ যুগ পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকীর দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী এ পুরস্কার তুলে দেন।
কুবি সাংবাদিক সমিতির সভাপতি সাঈদ হাসানের সভাপতিত্বে ও চৌধুরী মাসাবির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক, হলের প্রভোস্ট, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা।
What's Your Reaction?