কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

ছায়াদুপুর   জ্যৈষ্ঠের দুপুর বসে আছি বারান্দা খড়কুটো আকাশ নদী বিধৌত পরিশুদ্ধ জীবন  দূরের পথ প্রতিবিম্ব পরাগায়নে নিমগ্ন যুগল প্রজাপতি লিবিডো জীবনে আলোকরশ্মি জিজ্ঞাসার পথ বহুদূর ; মন ফুলের রং মহুয়া পালাবদল আকাশ অবচেতনে  চারপাশ সৌরভ ছড়িয়ে পড়ে  বিমুগ্ধ বাতাস প্রেম একাকী টোটেমের নির্জন দুপুর ; জীবন অন্তর্গত জিজ্ঞাসা আলেখ্য প্রেম উপাখ্যান ভ্রমণ জাগতিক মন উচাটন প্রস্থানে ছায়াদুপুর     আঁকে দৃশ্যপট   মাঝে মাঝে একা হওয়া ভালো যেমন কাঁচের ভিতর ভোরের আলো সূর্যস্নান দূরত্ব মধ্যবর্তী আত্মার সাথে অবিরাম আলোর শিহরণ।  পৃথিবীর মানচিত্র থেকে ওঠে আসে শত শত ফিনিক্স,  পাথরের পিরামিড। পরাজিত মানুষের গল্পগাঁথা, প্রেম পান্ডুলিপি ভোরের আলো আঁকে দৃশ্যপট।  রাত্রির গহ্বর অজানা আলো আকাঙ্ক্ষা মায়াবী ইন্দ্রজাল ; মানুষের চোখে অপার্থিব আলো জটিল জ্যামিতি।   বিক্ষুব্ধ সমাচার    ঘুমের দুয়ার খুলে জেগে আছে রাত নক্ষত্র পূর্ণশশী   বারান্দায় ঝুলে আছে আশৈশব অন্ধকার সাক্ষাতে ; অতিশয় দূরে নগর সমুদ্র বন্দর প্রেম, প্রকৃতি জীবন  বহমান  আলোর রোশনাই পুড়ে যায় জীবনবৃক্ষ অমৃত তৃষ্ণা  রক্ত-মাংসহ

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

ছায়াদুপুর

 

জ্যৈষ্ঠের দুপুর বসে আছি বারান্দা খড়কুটো আকাশ

নদী বিধৌত পরিশুদ্ধ জীবন 

দূরের পথ প্রতিবিম্ব পরাগায়নে নিমগ্ন যুগল প্রজাপতি

লিবিডো জীবনে আলোকরশ্মি জিজ্ঞাসার পথ বহুদূর ;

মন ফুলের রং মহুয়া পালাবদল আকাশ অবচেতনে 

চারপাশ সৌরভ ছড়িয়ে পড়ে 

বিমুগ্ধ বাতাস প্রেম একাকী টোটেমের নির্জন দুপুর ;

জীবন অন্তর্গত জিজ্ঞাসা আলেখ্য প্রেম উপাখ্যান

ভ্রমণ জাগতিক মন উচাটন প্রস্থানে ছায়াদুপুর

 

 

আঁকে দৃশ্যপট

 

মাঝে মাঝে একা হওয়া ভালো

যেমন কাঁচের ভিতর ভোরের আলো সূর্যস্নান দূরত্ব মধ্যবর্তী

আত্মার সাথে অবিরাম আলোর শিহরণ। 

পৃথিবীর মানচিত্র থেকে ওঠে আসে শত শত ফিনিক্স, 

পাথরের পিরামিড। পরাজিত মানুষের গল্পগাঁথা, প্রেম পান্ডুলিপি

ভোরের আলো আঁকে দৃশ্যপট। 

রাত্রির গহ্বর অজানা আলো আকাঙ্ক্ষা মায়াবী ইন্দ্রজাল ;

মানুষের চোখে অপার্থিব আলো জটিল জ্যামিতি।

 


বিক্ষুব্ধ সমাচার 

 

ঘুমের দুয়ার খুলে জেগে আছে রাত নক্ষত্র পূর্ণশশী  

বারান্দায় ঝুলে আছে আশৈশব অন্ধকার সাক্ষাতে ;

অতিশয় দূরে নগর সমুদ্র বন্দর প্রেম, প্রকৃতি জীবন  বহমান 

আলোর রোশনাই পুড়ে যায় জীবনবৃক্ষ অমৃত তৃষ্ণা 


রক্ত-মাংসহীন আকাশ ভাষাহীন রাতের নীরবতা 

বিক্ষুব্ধ সমাচার!

নিষ্পাপ শিশু হত্যা, ধর্ষক, নিপীড়ক উলঙ্গ আকাশ ;

কবিতার আদ্যোপান্ত অন্ধকার বিভীষিকা ভিসুভিয়াস 


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow