‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়াম’ খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণ মিনি স্টেডিয়াম নামে একটি স্টেডিয়াম থাকলেও বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি স্টেডিয়ামটি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বাতিল নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সৃষ্টির পর স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, সেটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নামে নামকরণ করা হয়েছিল। দীর্ঘদিন চেষ্টা করেছিলাম। পরে শুনেছি স্টেডিয়াম উধাও হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে গেছে। মনিরুল হক চৌধুরী বলেন, সরকার বলে স্টেডিয়াম ওখানে আছে। কিন্তু কুমিল্লা জেলায় এ নামে সাধ্যমতো খুঁজে কোনো স্টেডিয়াম পায়নি। উত্থাপিত বিষয় কুমিল্লা দক্ষিণ স্টেডিয়ামের জমি রেকর্ডে ইচ্ছামাফিক গাফলতি, ক্রীড়া সামগ্রী আত্মসাৎ ও বরাদ্দ অর্থ লুট হয়েছে। তিনি আরও বলেন, কুমিল্লা দক্ষিণ উপজেলার নামে কেনা জমি ও বরাদ্দ সম্পত্তির ফাইলটি উধাও হয়ে গেছে। বিষয়টি আমার

‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়াম’ খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণ মিনি স্টেডিয়াম নামে একটি স্টেডিয়াম থাকলেও বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি স্টেডিয়ামটি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বাতিল নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সৃষ্টির পর স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানান মনিরুল হক চৌধুরী।

তিনি বলেন, সেটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নামে নামকরণ করা হয়েছিল। দীর্ঘদিন চেষ্টা করেছিলাম। পরে শুনেছি স্টেডিয়াম উধাও হয়ে গেছে, টাকা লুটপাট হয়ে গেছে।

মনিরুল হক চৌধুরী বলেন, সরকার বলে স্টেডিয়াম ওখানে আছে। কিন্তু কুমিল্লা জেলায় এ নামে সাধ্যমতো খুঁজে কোনো স্টেডিয়াম পায়নি। উত্থাপিত বিষয় কুমিল্লা দক্ষিণ স্টেডিয়ামের জমি রেকর্ডে ইচ্ছামাফিক গাফলতি, ক্রীড়া সামগ্রী আত্মসাৎ ও বরাদ্দ অর্থ লুট হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লা দক্ষিণ উপজেলার নামে কেনা জমি ও বরাদ্দ সম্পত্তির ফাইলটি উধাও হয়ে গেছে। বিষয়টি আমার ইজ্জতের ব্যাপার। দীর্ঘদিন ক্রীড়াঙ্গানে কাটিয়েছি। প্রধানমন্ত্রীও আছেন। এ স্টেডিয়াম কোথায়? তা উদ্ধার করে দেওয়ার জন্য প্রয়োজনীয়.. এসময় মাইক বন্ধ হয়ে যায়।

এমওএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow