কুমিল্লা প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী কারাগারে

ঢাকা ও কুমিল্লার আদালতের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সোমবার (৯ মার্চ) দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম। গ্রেফতারকৃত মো. এনায়েত উল্লাহ (পিতা- এবাদ উল্লাহ) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কাকরাইল এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নং ৮(সি)-তে অবস্থান করছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা ৩টি সিআর মামলায় সাজা ওয়ারেন্ট ছিল। এসব মামলায় তাকে মোট ২ বছর ২ মাসের কারাদণ্ড এবং ২৮,৮২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইপিজেড এলাকার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন সফল অভিয

কুমিল্লা প্রতারণা ও অর্থ কেলেঙ্কারি তিন মামলার সাজাপ্রাপ্ত আসামী কারাগারে

ঢাকা ও কুমিল্লার আদালতের একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. এনায়েত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত মো. এনায়েত উল্লাহ (পিতা- এবাদ উল্লাহ) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার কাকরাইল এলাকায় কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের ফ্ল্যাট নং ৮(সি)-তে অবস্থান করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে ঢাকা ও কুমিল্লার আদালতে দায়ের করা ৩টি সিআর মামলায় সাজা ওয়ারেন্ট ছিল। এসব মামলায় তাকে মোট ২ বছর ২ মাসের কারাদণ্ড এবং ২৮,৮২,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইপিজেড এলাকার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সোমবার আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন সফল অভিযানে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow