কুমিল্লা-১১ আসনে বিপুল ভোটে এগিয়ে ডা. তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের একটি পৌরসভা ১৩টি ইউনিয়ন অধিকাংশ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়বে আমির ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তথ্যটি নিশ্চিত করেন উপজেলা জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক বেলাল হোসাইন। কুমিল্লা-১১ আসনে ৫০টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে ডা. তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৬৭ হাজার ২৭ ভোট, কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬০৯ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে। এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি বেশ থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কুমিল্লা-১১ আসনে বিপুল ভোটে এগিয়ে ডা. তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের একটি পৌরসভা ১৩টি ইউনিয়ন অধিকাংশ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়বে আমির ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তথ্যটি নিশ্চিত করেন উপজেলা জামায়াত ইসলামী সাধারণ সম্পাদক বেলাল হোসাইন।

কুমিল্লা-১১ আসনে ৫০টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে ডা. তাহের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৬৭ হাজার ২৭ ভোট, কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬০৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন কেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে মহিলা ভোটারদের উপস্থিতি বেশ থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow