কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল হোসেন জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসান ঢাকামুখি মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের পর মাঝামাঝি স্থানে একটি বগি লাইনচ্যুত হয়। এতে বড় কোনো দুর্ঘটনা না হলেও চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রিলিফ ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। তার ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে। এ বিষয়ে লাকসাম রেলওয়ে জংশনের মেকানিক্যাল ইনচার্জ মো. সাইফুর রহামন বলেন, খবর পেয়ে আমরা একটি রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। চট্টগ্রাম থেকেও আরও একটি রিলিফ ট্রেন আসছে। তারা এলে যৌথভাবে উদ্ধার কাজ শুরু করা হবে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি। জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী রুটে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল হোসেন জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসান ঢাকামুখি মহানগর এক্সপ্রেস ট্রেনটি নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের পর মাঝামাঝি স্থানে একটি বগি লাইনচ্যুত হয়। এতে বড় কোনো দুর্ঘটনা না হলেও চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রিলিফ ট্রেনের জন্য খবর দেওয়া হয়েছে। তার ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কাজ শুরু হবে।

এ বিষয়ে লাকসাম রেলওয়ে জংশনের মেকানিক্যাল ইনচার্জ মো. সাইফুর রহামন বলেন, খবর পেয়ে আমরা একটি রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। চট্টগ্রাম থেকেও আরও একটি রিলিফ ট্রেন আসছে। তারা এলে যৌথভাবে উদ্ধার কাজ শুরু করা হবে।

সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার কাজ শুরু হয়নি।

জাহিদ পাটোয়ারী/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow