কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় এ দুর্ঘটনা ঘটে।  জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনের পানিতে পড়ে ওই ৮-১০ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে তখন অনেক মানুষ জড়ো হয়ে শিশুটিকে খোঁজার চেষ্টা করছিলেন। প্রায় ১০-১৫ মিনিট পর কিছুটা সামনে ড্রেনের ভেতরে একটি হাত আটকে থাকতে দেখা গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সেদিন ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চলছিল এবং বেশ কয়েকটি ড্রেনের ঢাকনা খোলা ছিল। এ ছাড়া টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভাঙা স্ল্যাব ও খোলা ড্রেনের অংশ পানির নিচে ঢেকে যায়, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। শিশুটিকে নিয়ে তার মা ড্রেনের ওপরের ফুটপাত দিয়ে যাচ্ছিল। এ সময় শিশুটি ড্রেনে পড়ে যায়।  স্থানীয় বাসিন্দারা জানান, নগরীর অধিকাংশ সড়কের পাশের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পানিতে ভরপুর। অনেক স্থানে

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
কুমিল্লা নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাতে ভারী বর্ষণের পর শহরজুড়ে জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় এ দুর্ঘটনা ঘটে।  জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনের পানিতে পড়ে ওই ৮-১০ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে তখন অনেক মানুষ জড়ো হয়ে শিশুটিকে খোঁজার চেষ্টা করছিলেন। প্রায় ১০-১৫ মিনিট পর কিছুটা সামনে ড্রেনের ভেতরে একটি হাত আটকে থাকতে দেখা গেলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সেদিন ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ চলছিল এবং বেশ কয়েকটি ড্রেনের ঢাকনা খোলা ছিল। এ ছাড়া টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভাঙা স্ল্যাব ও খোলা ড্রেনের অংশ পানির নিচে ঢেকে যায়, যা সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। শিশুটিকে নিয়ে তার মা ড্রেনের ওপরের ফুটপাত দিয়ে যাচ্ছিল। এ সময় শিশুটি ড্রেনে পড়ে যায়।  স্থানীয় বাসিন্দারা জানান, নগরীর অধিকাংশ সড়কের পাশের ড্রেনগুলো দীর্ঘদিন ধরে পানিতে ভরপুর। অনেক স্থানে ড্রেনের স্ল্যাব ভাঙা কিংবা স্ল্যাবের মাঝে ফাঁক রয়েছে। রাতে এসব স্থান শনাক্ত করা কঠিন হওয়ায় পথচারীদের জন্য ঝুঁকি তৈরি হয়েছে। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীর বিভিন্ন এলাকায় একই ধরনের ঝুঁকিপূর্ণ ড্রেন রয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এসব ড্রেন কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশের টিম গেছে। এটি দুর্ঘটনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow