কুমিল্লায় পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার
কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে হাসিবুল ইসলাম নামে এক পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তালা প্রতীকের প্রার্থী এম এ মতিনের পক্ষে প্রকাশ্যে প্রচার চালান পোলিং কর্মকর্তা। এ বিষয়ে বিএনপির প্রার্থী সেলিম ভূইয়া অভিযোগ করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে ভোটের আগের রাতে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান। তিনি জানান, হাসিবুল ইসলামের পরিবর্তে তাৎক্ষণিকভাবে অন্য একজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমাইয়া মমিন বলেন, ওই পোলিং কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তাই তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি আর নির্বাচনী কোনো কাজে অংশ নিতে পারবেন না।
কুমিল্লা-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার চালানোর অভিযোগে হাসিবুল ইসলাম নামে এক পোলিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তালা প্রতীকের প্রার্থী এম এ মতিনের পক্ষে প্রকাশ্যে প্রচার চালান পোলিং কর্মকর্তা। এ বিষয়ে বিএনপির প্রার্থী সেলিম ভূইয়া অভিযোগ করেন।
পরে অভিযোগের প্রেক্ষিতে ভোটের আগের রাতে তাকে প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান। তিনি জানান, হাসিবুল ইসলামের পরিবর্তে তাৎক্ষণিকভাবে অন্য একজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুমাইয়া মমিন বলেন, ওই পোলিং কর্মকর্তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। তাই তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তিনি আর নির্বাচনী কোনো কাজে অংশ নিতে পারবেন না।
What's Your Reaction?