কুমিল্লায় সীমান্তের শূন্যরেখায় পড়েছিল নারীর মরদেহ

কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্তবর্তী জগন্নাথদিঘী গুচ্ছগ্রাম এলাকার শূন্য রেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে তার মরাদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, রোকেয়া বেগম উপজেলার গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী। স্থানীয়রা জানায়, রোকেয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টায় জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১৪১৩ নম্বর পিলারের পাশে স্থানীয়রা ওই নারীর মরদেহ দেখতে পেয়ে জগন্নাথদিঘী বিজিবি ক্যাম্পকে অবগত করেন। বিজিবির মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ রাত ১২ টায় সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায়। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন বলেন, পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ওই নারীর মরদেহ থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের প

কুমিল্লায় সীমান্তের শূন্যরেখায় পড়েছিল নারীর মরদেহ

কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্তবর্তী জগন্নাথদিঘী গুচ্ছগ্রাম এলাকার শূন্য রেখা থেকে রোকেয়া বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাতে তার মরাদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, রোকেয়া বেগম উপজেলার গুচ্ছগ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী।

স্থানীয়রা জানায়, রোকেয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে রাত ৯টায় জগন্নাথদিঘি বিজিবি ক্যাম্পের সদস্যদের অনুমতি নিয়ে স্বজন ও স্থানীয়রা সীমান্তবর্তী এলাকায় তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে রাত ১১টায় ভারত-বাংলাদেশ সীমান্তের ১৪১৩ নম্বর পিলারের পাশে স্থানীয়রা ওই নারীর মরদেহ দেখতে পেয়ে জগন্নাথদিঘী বিজিবি ক্যাম্পকে অবগত করেন। বিজিবির মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ রাত ১২ টায় সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন বলেন, পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে ওই নারীর মরদেহ থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিজিবি জগন্নাথদিঘী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মোর্শেদ বলেন, মঙ্গলবার রাতে ভারত সীমান্তের ১৪১৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় রোকেয়া বেগম নামে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের জানান। পরে পুলিশকে অবগত করলে তারা মৃতদেহটি থানায় নিয়ে যায়।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow