কুমিল্লায় সেপটিক ট্যাংকে মিললো শিশুর মরদেহ

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর সুমাইয়া তাবাসসু নামে ৪ বছর বয়সি শিশুর মরদেহ পাওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া তাবাসসুম বসন্তপুর গ্রামের প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে। প্রতিবেশীরা জানান, বিকেল ৫টা থেকে সুমাইয়া তাবাসসুম নিখোঁজ হন। এরপর থেকে তােকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে রাত ৮টার পর পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে তাকে দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সুমাইয়া তাবাসসুমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, নিহত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে সে ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। জাহিদ পাটোয়ারী/এ

কুমিল্লায় সেপটিক ট্যাংকে মিললো শিশুর মরদেহ

কুমিল্লার চৌদ্দগ্রামে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতর সুমাইয়া তাবাসসু নামে ৪ বছর বয়সি শিশুর মরদেহ পাওয়া গেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া তাবাসসুম বসন্তপুর গ্রামের প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে।

প্রতিবেশীরা জানান, বিকেল ৫টা থেকে সুমাইয়া তাবাসসুম নিখোঁজ হন। এরপর থেকে তােকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। একপর্যায়ে রাত ৮টার পর পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে তাকে দেখতে পান স্থানীয়রা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সুমাইয়া তাবাসসুমকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, নিহত শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে সে ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। এই নিয়ে তাদের কোনো অভিযোগ নেই।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow