কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার ইউ-টার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় জাফর (৩০) নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত জাফর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা গ্রামের মো. জসিম উদ্দিন ও মোসেনা বেগমের বড় ছেলে। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, জাফর দীর্ঘদিন ধরে চাকরির সুবাদে ঢাকার তেজগাঁও এলাকায় কর্মরত ছিলেন এবং সপরিবারে কাকরাইল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্ত্রী মঞ্জু বেগম, তিন বছর বয়সী কন্যা জুঁই এবং দুই বছর বয়সী জোহান নামে পুত্র সন্তান রেখে গেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাফর চট্টগ্রামের মাদারবাড়ি এলাকা থেকে কাভার্ড ভ্যান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার মহাসড়কের ইউ-টার্ন এলাকায় পৌঁছালে তার চালিত কাভার্ড ভ্যান অপর একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমজাদের বাজার ইউ-টার্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় জাফর (৩০) নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা গ্রামের মো. জসিম উদ্দিন ও মোসেনা বেগমের বড় ছেলে। তিনি পেশায় একজন কাভার্ড ভ্যান চালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, জাফর দীর্ঘদিন ধরে চাকরির সুবাদে ঢাকার তেজগাঁও এলাকায় কর্মরত ছিলেন এবং সপরিবারে কাকরাইল থানার পূর্ব শেওড়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি স্ত্রী মঞ্জু বেগম, তিন বছর বয়সী কন্যা জুঁই এবং দুই বছর বয়সী জোহান নামে পুত্র সন্তান রেখে গেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জাফর চট্টগ্রামের মাদারবাড়ি এলাকা থেকে কাভার্ড ভ্যান নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার মহাসড়কের ইউ-টার্ন এলাকায় পৌঁছালে তার চালিত কাভার্ড ভ্যান অপর একটি গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে তিনি গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow