কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি
নিরক্ষরতামুক্ত একটি টেকসই ও আদর্শিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয় নিয়ে গঠিত হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারি।
প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক একাডেমি পরিদর্শন করেন তিনি। এ সফরে এসে তিনি হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং একাডেমির সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি একাডেমির বিভিন্ন শ্রেণিকক্ষ, মক্তব কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন। পরে একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ কোরবান আলীর সঙ্গে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় ভবিষ্যতে হাসানাহ ফাউন্ডেশন এবং আফরিন জাহান ইসলামিক একাডেমির মধ্যে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে সম্ভাব্য সহ
নিরক্ষরতামুক্ত একটি টেকসই ও আদর্শিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয় নিয়ে গঠিত হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মিজানুর রহমান আজহারি।
প্রকল্প পরিদর্শনের অংশ হিসেবে শনিবার (১৮ জুলাই) কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের চরবাড়িয়ায় অবস্থিত আফরিন জাহান ইসলামিক একাডেমি পরিদর্শন করেন তিনি। এ সফরে এসে তিনি হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং একাডেমির সার্বিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি একাডেমির বিভিন্ন শ্রেণিকক্ষ, মক্তব কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং পরিচালন ব্যবস্থা ঘুরে দেখেন। পরে একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোহাম্মদ কোরবান আলীর সঙ্গে দেশের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দক্ষ শিক্ষক তৈরির প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় ভবিষ্যতে হাসানাহ ফাউন্ডেশন এবং আফরিন জাহান ইসলামিক একাডেমির মধ্যে শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষার উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও প্রাথমিক পর্যায়ে ইতিবাচক মতবিনিময় হয়।
পরিদর্শনের সময় ড. মিজানুর রহমান আজহারি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিষয়ের লেখার খাতা ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদান করেন। পাশাপাশি তিনি একাডেমির ফাউন্ডার’স হ্যান্ডবুক এর জন্য একটি আন্তরিক ‘শুভেচ্ছা ও দোয়ার বাণী প্রদান করেন, যা প্রতিষ্ঠানের জন্য একটি মূল্যবান দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। সফরের এক পর্যায়ে তিনি আফরিন জাহান ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতার পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের প্রয়াত সদস্যদের জন্য দোয়া করেন।
আফরিন জাহান ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজি মোহাম্মদ কোরবান আলী বলেন, ড. মিজানুর রহমান আজহারির এ মূল্যবান সফর আমাদের একাডেমির জন্য একটি অনুপ্রেরণার অধ্যায়। তার দিকনির্দেশনা, শিক্ষা, ভাবনা এবং শুভেচ্ছা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও সমৃদ্ধ করবে। আমরা আশা করি, ভবিষ্যতে শিক্ষক উন্নয়ন ও মানসম্মত ইসলামিক শিক্ষা বিস্তারে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও সৃষ্টি হবে, ইনশাআল্লাহ।
পরিদর্শন শেষে ড. মিজানুর রহমান আজহারি একাডেমির সার্বিক সফলতা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া করেন।