কুমিল্লায় ৫৪ বোতল বিদেশী মদসহ আটক ১

কুমিল্লায় ৫৪ বোতল বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে ২৫ বোতল রিয়েল গ্রিন হুইস্কি, ১১ বোতল রিয়েল স্টিক হুইস্কি এবং ১৭ বোতল রয়েল স্টিক হুইস্কি (৩৭৫ এমএল)।মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জগন্নাথপুর ইউনিয়নের বারাপাড়া কৃষ্ণপুরে আব্দুল মতিন মাস্টারের 'বাইতুত তাকওয়া' নামের একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন সাহা তেলিকোনা গ্রামের মৃত শিবু রঞ্জন সাহার পুত্র।কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি তৌহিদুর রহমানের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশের এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে বারাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বারাপাড়ার মৃত মো. আব্দুল মতিন মাস্টারের 'বাইতুত তাকওয়া' নামের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহাকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকে বিভিন্ন ধরনের ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।এ ঘটনায় বুধবার (১ এপ্রিল) মাদক আইনে মামলা দায়ের করে সুমন সাহাকে জেলহা

কুমিল্লায় ৫৪ বোতল বিদেশী মদসহ আটক ১

কুমিল্লায় ৫৪ বোতল বিদেশি মদসহ সুমন সাহা (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। উদ্ধার হওয়া মদের মধ্যে রয়েছে ২৫ বোতল রিয়েল গ্রিন হুইস্কি, ১১ বোতল রিয়েল স্টিক হুইস্কি এবং ১৭ বোতল রয়েল স্টিক হুইস্কি (৩৭৫ এমএল)।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে জগন্নাথপুর ইউনিয়নের বারাপাড়া কৃষ্ণপুরে আব্দুল মতিন মাস্টারের 'বাইতুত তাকওয়া' নামের একটি বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুমন সাহা তেলিকোনা গ্রামের মৃত শিবু রঞ্জন সাহার পুত্র।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি তৌহিদুর রহমানের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশের এসআই শাখাওয়াত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার রাতে বারাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বারাপাড়ার মৃত মো. আব্দুল মতিন মাস্টারের 'বাইতুত তাকওয়া' নামের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়াটিয়া সুমন সাহাকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকে বিভিন্ন ধরনের ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় বুধবার (১ এপ্রিল) মাদক আইনে মামলা দায়ের করে সুমন সাহাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান জানান, সুমন সাহা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। উল্লেখিত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow