কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোন দিয়ে এসব স্থাপনাকে নিশানা করেছে ইরান।  রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে,  ড্রোন হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি পরিশোধন কেন্দ্রে ‘গুরুতর অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত জানান, এই হামলাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার ফলে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটি কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হওয়া একাধিক হামলার সর্বশেষ ঘটনা। এর আগে ড্রোন হামলায় শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে আগুন লাগে এবং একটি সরকারি দপ্তর কমপ্লেক্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ইরান যুদ্ধে নিহত সেনার সংখ্যা জানিয়েছে পেন্টাগন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জ

কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
কুয়েতের বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ড্রোন দিয়ে এসব স্থাপনাকে নিশানা করেছে ইরান।  রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে,  ড্রোন হামলায় দুটি বিদ্যুৎ উৎপাদন ও পানি পরিশোধন কেন্দ্রে ‘গুরুতর অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতিমা আব্বাস জোহার হায়াত জানান, এই হামলাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হামলার ফলে দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটি কুয়েতের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে হওয়া একাধিক হামলার সর্বশেষ ঘটনা। এর আগে ড্রোন হামলায় শুওয়াইক তেল খাত কমপ্লেক্সে আগুন লাগে এবং একটি সরকারি দপ্তর কমপ্লেক্সে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এদিকে ইরান যুদ্ধে নিহত সেনার সংখ্যা জানিয়েছে পেন্টাগন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ সেনা নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩৬৫ জন। শুক্রবার (০৩ এপ্রিল) পেন্টাগনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে বিভিন্ন সামরিক শাখার সদস্য রয়েছেন। এর মধ্যে ২৪৭ জন মার্কিন আমির সেনা, ৬৩ জন নৌবাহিনীর নাবিক, ১৯ জন মেরিন কর্পসের সদস্য এবং ৩৬ জন বিমানবাহিনীর বিমানসেনা রয়েছেন। মিডল ইস্ট আই জানিয়েছে, এ পরিসংখ্যনের মধ্যে একই দিনে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় হতাহতদের এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow