কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। এখন থেকে হাসপাতালটি ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে পরিচিত হবে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ মে) প্রজ্ঞাপন জারি করেছে। স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। এদিকে, প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় প্

কুর্মিটোলা হাসপাতালের নাম পরিবর্তন

রাজধানীর কুড়িল বিশ্বরোডে অবস্থিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করেছে সরকার। এখন থেকে হাসপাতালটি ‘কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল’ নামে পরিচিত হবে। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ মে) প্রজ্ঞাপন জারি করেছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের বিশেষ সংখ্যায় প্রকাশেরও অনুরোধ জানানো হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow