কুলাউড়া আসনে আমি থাকব ছায়া এমপি : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কুলাউড়ায় দাড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন এমপি। তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকব তার পাশে। সুতরাং আপনারা এখানে দুজন এমপি পাবেন।’ শনিবার (০৭ ফেব্রুয়ারি) নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ‘আমি নিঃস্বার্থ একটি ক্ষমা চেয়ে নিচ্ছি, দেশ বিদেশ থেকে আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুটি আসন থেকে নির্বাচন করতে পারি না।’ ডা.শফিকুর রহমান আরও বলেন, সারাবিশ্ব সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্ত প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক না হওয়ায় পশ্চিমা বিশ্বের সঙ্গে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়।  জামায়াতে আমির বলেন, আমি যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রুপান্তরিত করব। তাছাড়া প্রবাসে কোনো রেমিটেন্স যো

কুলাউড়া আসনে আমি থাকব ছায়া এমপি : ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কুলাউড়ায় দাড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন এমপি। তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকব তার পাশে। সুতরাং আপনারা এখানে দুজন এমপি পাবেন।’

শনিবার (০৭ ফেব্রুয়ারি) নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আমি নিঃস্বার্থ একটি ক্ষমা চেয়ে নিচ্ছি, দেশ বিদেশ থেকে আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুটি আসন থেকে নির্বাচন করতে পারি না।’

ডা.শফিকুর রহমান আরও বলেন, সারাবিশ্ব সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এদেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্ত প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক না হওয়ায় পশ্চিমা বিশ্বের সঙ্গে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়। 

জামায়াতে আমির বলেন, আমি যদি সুযোগ পাই তাহলে সিলেট বিমানবন্দরকে পুর্নাঙ্গ আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রুপান্তরিত করব। তাছাড়া প্রবাসে কোনো রেমিটেন্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে। 

তিনি আরও বলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক শ্রমিক আবালবৃদ্ধবনিতা সবাই আইনের চোখে সমান। কিন্তু এদেশের আইন সমান নয়। আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়তে চাই। 

বক্তব্য শেষে ডা. শফিকুর রহমান মৌলভীবাজার-১ আসনের (বড়লেখা-জুড়ী) প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) এর ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow