কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের ব্যয় বাড়লো
বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্পের (দ্বিতীয় সংশোধিত) একটি প্যাকেজের ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি হয়। বৈঠক সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয় প্রস্তাবিত সংশ্লিষ্ট প্রকল্পের নির্মাণকাজের জন্য প্যাকেজ ডব্লিউডি-১ এর আওতায় ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে রেলপথে বাঁধ, সেতু, স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, শেড, লেভেল ক্রসিং ও রেললাইন পুনর্বাসনসহ সংশ্লিষ্ট সব কাজ। পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক, নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, পি-ওয়ে টুলস ও বিদ্যুতায়ন কাজও এতে অন্তর্ভুক্ত। প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ৫৪৪ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬৩৯ টাকা (শুল্ক-মূসক ব্যতীত), যা ভেরিয়েশন প্রস্তাব অনুমোদনের ফলে বেড়ে দাঁড়িয়েছে ৫৪৬ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৯৯১ টাকা ২৩ পয়সা (শুল্ক-মূসক ব্যতীত)। শুল্ক-মূসক বাবদ আগের ১১০ কোটি ২২ লাখ ১ হাজার টাকার সঙ্গে অতিরিক্ত ১৫ কোটি ৬৮ লাখ ১৮ হাজার টাকা যোগ হওয়ায় মোট শুল
বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন প্রকল্পের (দ্বিতীয় সংশোধিত) একটি প্যাকেজের ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকটি হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, রেলপথ মন্ত্রণালয় প্রস্তাবিত সংশ্লিষ্ট প্রকল্পের নির্মাণকাজের জন্য প্যাকেজ ডব্লিউডি-১ এর আওতায় ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে রেলপথে বাঁধ, সেতু, স্টেশন ভবন, প্ল্যাটফর্ম, শেড, লেভেল ক্রসিং ও রেললাইন পুনর্বাসনসহ সংশ্লিষ্ট সব কাজ। পাশাপাশি প্রয়োজনীয় শ্রমিক, নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, পি-ওয়ে টুলস ও বিদ্যুতায়ন কাজও এতে অন্তর্ভুক্ত।
প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ৫৪৪ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ৬৩৯ টাকা (শুল্ক-মূসক ব্যতীত), যা ভেরিয়েশন প্রস্তাব অনুমোদনের ফলে বেড়ে দাঁড়িয়েছে ৫৪৬ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৯৯১ টাকা ২৩ পয়সা (শুল্ক-মূসক ব্যতীত)।
শুল্ক-মূসক বাবদ আগের ১১০ কোটি ২২ লাখ ১ হাজার টাকার সঙ্গে অতিরিক্ত ১৫ কোটি ৬৮ লাখ ১৮ হাজার টাকা যোগ হওয়ায় মোট শুল্ক-মূসক দাঁড়িয়েছে ১২৫ কোটি ৯০ লাখ ১৯ হাজার টাকা। এর ফলে শুল্ক-মূসকসহ সংশোধিত মোট চুক্তিমূল্য দাঁড়িয়েছে ৬৭২ কোটি ৫১ লাখ ৯৬ হাজার ৯৯১ টাকা।
প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য সুপারিশ করা ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কালিন্দী রেল নির্মাণ (টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি বিভাগ) নির্বাচিত হয়েছে।
এমএএস/একিউএফ
What's Your Reaction?