কুলাউড়ায় এগিয়ে বিএনপি
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১৭২৭ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহেদ আলী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১০৩টি। এর মধ্যে বেসরকারিভাবে ৩০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে শওকতুল ইসলাম শকু পেয়েছেন ১৬ হাজার ৯৯৫ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহেদ আলী পেয়েছেন ১৫ হাজার ২৬৮ ভোট। এতে বিএনপির এ প্রার্থী ১৭২৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০। দেশে-বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন।
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের ৩০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ১৭২৭ ভোটে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকু। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহেদ আলী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১০৩টি। এর মধ্যে বেসরকারিভাবে ৩০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে শওকতুল ইসলাম শকু পেয়েছেন ১৬ হাজার ৯৯৫ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী শাহেদ আলী পেয়েছেন ১৫ হাজার ২৬৮ ভোট। এতে বিএনপির এ প্রার্থী ১৭২৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এ আসনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ২০। দেশে-বিদেশে মোট ৫ হাজার ৫৮৮ জন পোস্টাল ভোটার রয়েছেন।
What's Your Reaction?