কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে কুলাউড়া সফর করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে কুলাউড়ায় পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ তারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এনসিপির কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর জানান, কেন্দ্রীয় নেতারা প্রথমে রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরে বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সম্প্রতি সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেবেন। সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে এনসিপির উদ্যোগে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের এনসিপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও অংশ নেবেন। এনসিপির নেতারা জানিয়েছেন, সীমান
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অব্যাহত হত্যাকাণ্ডের প্রতিবাদে কুলাউড়া সফর করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (২৬ জুন) সকালে কুলাউড়ায় পৌঁছান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। দলের যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ তারা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এনসিপির কুলাউড়া উপজেলা শাখার আহ্বায়ক ফারুক উদ্দিন সুন্দর জানান, কেন্দ্রীয় নেতারা প্রথমে রবিরবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। পরে বিকেল ৪টায় শরীফপুর ইউনিয়নের চাতলাঘাট এলাকায় সম্প্রতি সীমান্তে বাংলাদেশি নাগরিক মুজিবুর রহমান হত্যার প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেবেন।
সন্ধ্যা ৭টায় কুলাউড়া উপজেলা অডিটোরিয়ামে এনসিপির উদ্যোগে মতবিনিময় সভা ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের এনসিপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারাও অংশ নেবেন।
এনসিপির নেতারা জানিয়েছেন, সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা, স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিষয়গুলো সফরের আলোচনায় গুরুত্ব পাবে।
What's Your Reaction?