কুষ্টিয়ায় এক রাতে ৮ বৈদ্যুতিক মিটার চুরি, ফেরত পেতে বিকাশে টাকা দাবি

কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটারগুলো উপড়ে নিয়ে যাওয়ার সময় একটি করে বিকাশ নম্বর লিখে রেখে গেছে চোরচক্র। সেই সঙ্গে বিকাশ নম্বরে টাকা দিলেই মিটার ফেরত আসবে—এটিও উল্লেখ করে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow