কুষ্টিয়ায় ট্রাকচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে খলিশাকুন্ডি বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন (৪৩) গাংনী উপজেলার বায়োট গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন। নিহতের পিতা ইমান আলী বলেন, উজ্জ্বল গোপনে বায়োটের বাড়িঘর বিক্রি করে খলিশাকুন্ডি বাজারে আসাদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে একা থাকতেন। বায়োট গ্রামে তার স্ত্রী ও ৮ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। প্রায় ২০-২৫ দিন আগে সর্বশেষ ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। বাড়ির মালিক আসাদুল ইসলাম জানান, উজ্জ্বল প্রায় দেড় বছর থেকে তার বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রায় ১০ দিন আগে ভাড়া পরিশোধ করে উজ্জ্বল। এরপর তার সঙ্গে আর দেখা হয়নি। তিনি বলেন, আজ বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি বাইরের দরজায় তালা দেওয়া। ভেতর থেকে তীব্র পচা গন্ধ ও মাছির ভনভন শব্দ পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের নিয়ে তালা ভেঙে প্রবেশ করি। পরে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া

কুষ্টিয়ায় ট্রাকচালকের অর্ধগলিত লাশ উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে খলিশাকুন্ডি বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উজ্জ্বল হোসেন (৪৩) গাংনী উপজেলার বায়োট গ্রামের ইমান আলীর ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।

নিহতের পিতা ইমান আলী বলেন, উজ্জ্বল গোপনে বায়োটের বাড়িঘর বিক্রি করে খলিশাকুন্ডি বাজারে আসাদুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে সেখানে একা থাকতেন। বায়োট গ্রামে তার স্ত্রী ও ৮ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। প্রায় ২০-২৫ দিন আগে সর্বশেষ ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।

বাড়ির মালিক আসাদুল ইসলাম জানান, উজ্জ্বল প্রায় দেড় বছর থেকে তার বাসা ভাড়া নিয়ে থাকতেন। প্রায় ১০ দিন আগে ভাড়া পরিশোধ করে উজ্জ্বল। এরপর তার সঙ্গে আর দেখা হয়নি।

তিনি বলেন, আজ বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখি বাইরের দরজায় তালা দেওয়া। ভেতর থেকে তীব্র পচা গন্ধ ও মাছির ভনভন শব্দ পেয়ে সন্দেহ হলে স্থানীয়দের নিয়ে তালা ভেঙে প্রবেশ করি। পরে উজ্জ্বলের অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয় কয়েকজন বলেন, উজ্জ্বল দীর্ঘদিন থেকে সেখানে ভাড়া থাকতেন। তার সঙ্গে কারও ঝগড়া-বিবাদ ছিল না। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে বাহিরে থেকে তালা দেওয়া হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ধারণামতে, প্রায় ছয়দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow