কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। পরে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় পরিবারকে। নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপ‌জেলার আব্দালপুর ইউনিয়‌নের প‌শ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। আরও পড়ুন রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা নিহ‌তের ভাই রা‌শিদুর রহমান অভিযোগ ক‌রে ব‌লেন, বুধবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জরু‌রি বিভাগ থে‌কে তাকে অর্থপে‌ডিকে পাঠানো হলে সেখা‌নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ গ্রহণের সময় তার বিচ্ছিন্ন ডান পা আর খুঁজে পাওয়া যায়নি। জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দালপুর এলাকার শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী হাসেম আলী গুরুতর আহত হন এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। পরে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় পরিবারকে।

নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপ‌জেলার আব্দালপুর ইউনিয়‌নের প‌শ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহ‌তের ভাই রা‌শিদুর রহমান অভিযোগ ক‌রে ব‌লেন, বুধবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জরু‌রি বিভাগ থে‌কে তাকে অর্থপে‌ডিকে পাঠানো হলে সেখা‌নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ গ্রহণের সময় তার বিচ্ছিন্ন ডান পা আর খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দালপুর এলাকার শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী হাসেম আলী গুরুতর আহত হন এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহ‌তের প্রতি‌বেশী আব্দালপুর ইউনিয়ন প‌রিষ‌দের (ইউপি) চেয়ারম‌্যান আলী হায়দার স্বপন ব‌লেন, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি। হয়‌ত আয়ারা কেউ ময়লার ভাগা‌ড়ে ফে‌লে দি‌য়ে‌ছে। ত‌বে বিষয়‌টি তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেওয়ার দা‌বি জানা‌চ্ছি।

জান‌তে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে শুনেছি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আল-মামুন সাগর/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow