কুষ্টিয়া-৩ এগিয়ে আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ৪৫ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ৬৩,৪৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের প্রকৌশলী জাকির হোসেন সরকার, পেয়েছেন ৪১,৯৯৮ ভোট। এ আসনে মোট ১৪২টি কেন্দ্র রয়েছে এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ৪৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ৪৫ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মুফতি আমির হামজা দাঁড়িপাল্লা প্রতীকে ৬৩,৪৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ধানের শীষ প্রতীকের প্রকৌশলী জাকির হোসেন সরকার, পেয়েছেন ৪১,৯৯৮ ভোট।
এ আসনে মোট ১৪২টি কেন্দ্র রয়েছে এবং মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন।
What's Your Reaction?